শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নেত্রকোনায় বগি রেখে চলে গেল ট্রেনের ইঞ্জিন

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:০৭:৫৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৮৯০ বার পড়া হয়েছে

ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেসের সংযোগ হুক ভেঙে বগি রেখেই ইঞ্জিন চলে গেছে অন্য স্টেশনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৭ মে) সন্ধ্যা ৮টার দিকে নেত্রকোনার শ্যামগঞ্জ স্টেশন থেকে ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশে ছাড়ার পর চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ইঞ্জিনটি একটি বগিসহ নেত্রকোনা স্টেশনে গিয়ে পৌঁছায়।

নেত্রকোনা বড় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় ঢাকা থেকে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস শ্যামগঞ্জ স্টেশনে এসে পৌঁছে। যাত্রাবিরতি শেষে ছাড়ার কয়েক মিনিট পর চল্লিশা এলাকায় গেলে বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে একটি বগিসহ ইঞ্জিনটি নেত্রকোনা বড় স্টেশনে চলে আসে। আর বাকি বগিগুলো চল্লিশা এলাকায় রেল সেতুতে থেকে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে এমন ঘটনার পর ঢাকা থেকে আসা নেত্রকোনা বারহাট্টা ও মোহনগঞ্জগামী যাত্রীরা বেশ বিপাকে পড়েন। যাত্রীরা ট্রেন থেকে নেমে বাস ও অন্যান্য যানবাহনে গন্তব্যে রওনা হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

নেত্রকোনায় বগি রেখে চলে গেল ট্রেনের ইঞ্জিন

আপডেট সময় : ১০:০৭:৫৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ মে ২০২৫