শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

রাবিতে এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এ ইউনিটের(কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ফেরিফাইড ফেসবুক পেজে এ কথা জানায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক আখতার হোসেন মজুমদার।

প্রকাশিত ফলাফল ভর্তি সংক্রান্ত রাবি ওয়েবসাইট https://application.ru.ac.bd/ তে লগইন করে ভর্তিচ্ছুরা নিজ নিজ ফলাফল দেখতে পারবে। এজন্য এসএসসি ও এইচসএসসি উভয় পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম ও পাশের বছর প্রয়োজন হবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।

এ ইউনিটে সর্বমোট পরীক্ষার্থী ছিল ৯৬ হাজার ১৬২ জন। গ্রুপ-১ এর ৪৮ হাজার ৮২ জনের মধ্যে ৪১ হাজার ১১৭ জন এবং গ্রুপ-২ এর ৪৮ হাজার ৮০ জনের মধ্যে ৪১ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। গ্রুপ-১ এ ১৭ হাজার ৭০৩ জন (৪৩.০৬%) এবং এবং গ্রুপ-২ এ ১৫ হাজার ৮২৬ জন (৩৮.৩১%) জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।

প্রাথমিক ফলাফলে ন্যূনতম ৪০ নম্বরপ্রাপ্ত ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে যারা চারুকলা অনুষদভুক্ত তিনটি বিভাগে (১. চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ, ২. মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ, ৩. গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ) এবং কলা অনুষদভুক্ত সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তাদের ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল, ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

ফরম পূরণের ওয়েবলিংক: https://admission.ru.ac.bd/; উল্লেখ্য যে, এসব বিভাগের ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ কোনো পরীক্ষার্থীর A ইউনিটভুক্ত অন্যান্য বিভাগে মেধা অনুসারে ভর্তির ক্ষেত্রে বাধা হবে না। সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের ব্যাবহারিক পরীক্ষা ১১, ১২, ১৩ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। এ দুই বিভাগের ব্যাবহারিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ৫ মে ২০২৫ তারিখে জানানো হবে। চারুকলা অনুষদের ব্যাবহারিক (ড্রয়িং) পরীক্ষা ১১ মে ২০২৫ তারিখ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য MCQ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ২টি গ্রুপ থেকে মোট ১৬৬৪ জনের তালিকা প্রকাশ করা হলো।

তারা আরও জানান, তাদের লিখিত পরীক্ষা আগামী ১১ মে ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে শুধু লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপর্যুক্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভর্তিচ্ছুদের বিষয় পছন্দক্রম নিয়ে বিভাগভিত্তিক চূড়ান্ত মেধা তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।

উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট https://admission.ru.ac.bd/ ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজ University of Rajshahi থেকে দেখা যাবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

রাবিতে এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত

আপডেট সময় : ০৮:২৯:০৪ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫