শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

‘জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার ও সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত’

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:৪৫:১৭ অপরাহ্ণ, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ৭৩৮ বার পড়া হয়েছে
ভারতের তাঁবেদারি আর নিজেদের স্বার্থ রক্ষায় রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করেই নির্বাচন দিতে হবে। অন্যথায় পূর্বের মতো বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহায়তা করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদের মতো করেই কথা বলছেন ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশ নেয়াদের কেউ কেউ। জামায়াত সঙ্গে থাকলে সঙ্গী, আর না থাকলে জঙ্গি বলে আখ্যা দেয়া হয়।

জামায়াতের সেক্রেটারি আরও বলেন, মীমাংসিত বিষয়গুলো সামনে এনে বারবার জামায়াতকে বিতর্কিত করা হয়। এসবের মধ্য দিয়ে জাতিকে বিভক্ত করা হচ্ছে—এগুলো আওয়ামী চরিত্র। ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশ নেয়া সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এদিকে সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে ঐক্যের নামে ভাঙনের রাজনীতি করেছে। আওয়ামী পুনর্বাসনকে নাকচ করে তারা বলেন, অসংখ্য প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীন এই দেশে আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।

আশু ভবিষ্যতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে শাসকশ্রেণি পালন করবে সেবকের দায়িত্ব, আর জনগণ দেশের প্রকৃত মালিকানা ফিরে পাবে বলেও আশ্বাস ব্যক্ত করেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

‘জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার ও সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত’

আপডেট সময় : ০৩:৪৫:১৭ অপরাহ্ণ, বুধবার, ২৬ মার্চ ২০২৫