রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রমে ৭ দিন সাময়িক বিঘ্ন ঘটতে পারে

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:২৫:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ৮১৪ বার পড়া হয়েছে
সৌর ব্যতিচারের কারণে আগামী ৭ থেকে ১৩ মার্চ বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ক্ষেত্রে সম্প্রচারে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

আজ মঙ্গলবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিএল জানায়, সব স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে থাকে। বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

সম্ভাব্য সময়সূচি হলো, ৭ মার্চ সকাল ৯টা ৫৩ মিনিট থেকে ১০ টা ১ মিনিট মোট ৮ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০ টা ২ মিনিট মোট ১০ মিনিট, ৯ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১০ টা ৩ মিনিট মোট ১২ মিনিট, ১০ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১০ টা ৩ মিনিট মোট ১৩ মিনিট, ১১ মার্চ ৯ টা ৫০ মিনিট থেকে ১০ টা ৩ মিনিট মোট ১৩ মিনিট, ১২ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১০ টা ২ মিনিট মোট ১২ মিনিট এবং ১৩ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১০ টা মোট ৯ মিনিট বিঘ্ন ঘটতে পারে।

উল্লেখ্য, বিএসসিএল ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে। দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ এর মাধ্যমে বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা প্রদান করে থাকে।

এর আগে সোমবার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) বঙ্গবন্ধু স্যাটেলাইট–১–এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট–১ (বিএস–১) নামকরণের অনুমোদন করে। এদিন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রমে ৭ দিন সাময়িক বিঘ্ন ঘটতে পারে

আপডেট সময় : ০২:২৫:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫