শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জাবিতে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রত্নতত্ত্ব বিভাগকে হারিয়ে শিরোপা জিতেছে ইতিহাস বিভাগ। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা প্রত্নতত্ত্ব বিভাগকে ১৪ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ফাইনাল ম্যাচে টসে জিতে ইতিহাস বিভাগ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা ৯৫ রান সংগ্রহ করে। জবাবে প্রত্নতত্ত্ব বিভাগ ১০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৮১ রান করতে সক্ষম হয়, ফলে ইতিহাস বিভাগ ১৪ রানের জয় নিশ্চিত করে।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এই জয়ে ইতিহাস বিভাগ ক্রিকেটপ্রেমী শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। বিভাগের শিক্ষার্থীরা তাদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উল্লাসের মাধ্যমে উদযাপন করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাবিতে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ

আপডেট সময় : ০৮:০৯:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫