বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা
ইসলাম

চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন তা আজ থেকেই কার্যকর হবে। তবে চীন পাল্টা ঘোষণা দিয়েছে তারা মার্কিন পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। চীনের পাল্টা শুল্ক আরোপের মধ্য দিয়েই চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ শুরু হলো। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নতুন শুল্ক কার্যকর হওয়ার যে সময়সীমা ছিল তার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ সিদ্ধান্ত এলো। এদিকে ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর তার প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন। চীন যেসব পণ্যের ওপর শুল্ক আরোপ করছে তার মধ্যে রয়েছে, স্পোর্ট কার, পিক-আপ ট্রাক, কয়লা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল এবং কৃষি যন্ত্রপাতি। এক বিবৃতিতে চীন বলেছে, ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম লঙন করেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট ফক্স নিউজকে এটি জানিয়েছেন। সূত্র: বিবিসি