শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রাবিতে ঢাবির ‘ক’ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৬ শতাংশ  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আঞ্চলিক কেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৭.৪৬ শতাংশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরীক্ষার দায়িত্বে থাকা প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড.গোলাম মর্তুজা ।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সবকিছু শেষ করতে পেরেছি আমরা পরীক্ষায় মোট উপস্থিতির হার ছিল ৮৬.৪৬ শতাংশ।
অধ্যাপক  আরও জানান, আজকের পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১৬,৩৩৪ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ১৪,১২৪ জন এবং অনুপস্থিত ছিলেন ২,২১২ জন।
এর আগে, আঞ্চলিক কেন্দ্র হিসেবে এদিন সকাল ১১টায় শুরু হয় বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা যা শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।
সরেজমিনে দেখা গেছে, রাজশাহীর আশপাশের জেলা থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রের আশপাশে ভিড় জমিয়েছেন। পরীক্ষার্থীরা জানান, বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ায় সময় ও ভ্রমণ খরচ কমেছে। কেন্দ্রে পরিবেশ ও ব্যবস্থাপনা যথাযথ ছিল। তবে, অনেকেই দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ও থাকা-খাওয়ার কিছু অসুবিধার কথা উল্লেখ করেছেন।
পরীক্ষার্থী মৃদুল হাসান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সবার অনুভূতির জায়গা। কিছুটা নার্ভাস হলেও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিয়েছি। প্রশ্নে কোনরকম কোন ভুল ছিল না। প্রশ্ন কিছুটা কঠিন ছিল, তবে সাধ্যমতো চেষ্টা করেছি। আশা করি ভালো কিছুই হবে।
আরেক পরীক্ষার্থী জুনায়েদ হাসান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমার অনুভূতির জায়গা। কিছুটা ঘাবড়ে গেলেও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিয়েছি। লিখিত প্রশ্ন কিছুটা কঠিন লেগেছে, তবে সাধ্য মতো চেষ্টা করেছি।’
অভিভাবক শামসুল আলম বলেন, “সন্তান আজ তার পরিশ্রমের ফল দেখতে এসেছে। ঢাবিতে পড়ার সুযোগ পেলে তার জীবনে বড় পরিবর্তন আসবে। যদি চান্স না পায়, তবু আমি তার পাশে আছি এবং থাকব।”
নিরাপত্তা বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন,অত্যন্ত সুন্দরভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষার সম্পন্ন হয়েছে। কোন প্রকার অনিয়মের রিপোর্ট আমাদের কাছে আসেনি। প্রশ্নপত্র ফাঁস কাউকে বহিষ্কার করা কিংবা কোন শৃঙ্খলা ভঙ্গ এমন কিছু ঘটেনি।
উল্লেখ্য, ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাবিতে ঢাবির ‘ক’ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৬ শতাংশ  

আপডেট সময় : ০২:৫০:৪৩ অপরাহ্ণ, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫