রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

যে কারণে নির্বাচক পদ ছাড়লেন হান্নান সরকার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৪৮:০৬ অপরাহ্ণ, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৭৯ বার পড়া হয়েছে
জাতীয় দলের নির্বাচক হওয়ার স্বপ্ন পূরণ করেছিলেন হান্নান সরকার। বয়সভিত্তিক ক্রিকেটে সফলতার স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে নিয়োগ পান তিনি। গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন কমিটিতে দুই বছরের জন্য যুক্ত হন হান্নান। তবে এক বছর পূর্ণ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।

জানা গেছে, গতকাল শনিবার (২ জানুয়ারি) বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

বিসিবির এক সূত্র জানিয়েছে, হান্নান এক মাসের নোটিশ দিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং হান্নান সরকারও। তিনি জানিয়েছেন, মূলত কোচিং ক্যারিয়ার গড়ার পরিকল্পনা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। খেলা থেকে অবসর নেওয়ার পর কোচিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি, যদিও পরবর্তীতে নির্বাচক হিসেবে বিসিবিতে যোগ দেন।

বিসিবির পক্ষ থেকে জানা গেছে, ২০২৬ সাল পর্যন্ত হান্নানের চুক্তি ছিল। তিনি মাসিক ১ লাখ ২৫ হাজার টাকা বেতনে নিয়োগ পান, তবে শুরু থেকেই এটি তার জন্য সন্তোষজনক মনে হয়নি। ভবিষ্যতে নির্বাচক প্যানেল থেকে বাদ পড়ার সম্ভাবনার কথা চিন্তা করেই তিনি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন।

চট্টগ্রামে চলমান বিপিএলের সময় হান্নান ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করেন। এরপর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ঘনিষ্ঠদের সঙ্গে পরামর্শ করেন। তার মতে, নির্বাচকের পদ সম্মানজনক হলেও আর্থিক দিক থেকে এটি তেমন নিরাপত্তা দেয় না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

যে কারণে নির্বাচক পদ ছাড়লেন হান্নান সরকার

আপডেট সময় : ০৩:৪৮:০৬ অপরাহ্ণ, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫