সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

শেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৮:৪৪ অপরাহ্ণ, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
  • ৮৫৫ বার পড়া হয়েছে

আরফান আলী, শেরপুর:

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুর সরকারি কলেজ উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) শেরপুর সরকারি কলেজের আয়োজনে মুক্তমঞ্চের সামনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ কামাল উদ্দীন, মেলা কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দসহ কলেজের কর্মকর্তা-কর্মচারীরা।
মেলায় বিভিন্ন সৃজনশীল স্টল বসানো হয়েছে, যেখানে অংশ নিয়েছে কলেজের রোভার স্কাউট, বিভিন্ন ডিপার্টমেন্ট সহ সাধারণ শিক্ষার্থীরা। স্টল গুলোতে তুলে ধরা হয়েছে- হরেক রকম বইয়ের সমাহার, পিঠার বাহার, শেরপুরের ঐতিহ্যবাহী খাবার, অর্থকরী ফসলের প্রদর্শনী, অঞ্চলভিত্তিক ফসলের মানচিত্র, কুটির শিল্পের দৃষ্টিনন্দন প্রদর্শনী ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।
এই উৎসব মেলা শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উদ্ভাবনী চেতনার বিকাশে শেরপুর সরকারি কলেজের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে বলে মনে করছেন দর্শনার্থীরা। এছাড়া এ মেলা তারুণ্যের শক্তি ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ বলেন, তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এ তারুণ্য মেলা। এই মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন উদ্যোক্তা তারা আমাদেরই তরুণ শিক্ষার্থী বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রী। নিজেরা নিজেদের অক্লান্ত পরিশ্রমে তাদের সর্বশ্রেষ্ঠ অবদান রেখেছে। তারা নিজেরা চাকরি করতে চাচ্ছে না, তারা মেসেজ দিতে চাচ্ছে নিজেরা বিভিন্ন ভাবে উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরি দেয়ার ব্যবস্থা করবে, নিজেদের স্বাবলম্বী করবে এবং এর মাধ্যমে দেশ বদলাবে, জাতি বদলাবে। এই মেলা তারুণ্যদের উদ্দীপনা আমাদের জাতিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

শেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০৮:৪৪ অপরাহ্ণ, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫