সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

শেরপুর সরকারি কলেজে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুর সরকারি কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক বর্ণাঢ্য বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে কলেজের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রউফ। ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুফতি ফজলুল হক জামালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশীদ, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর শাহ কামাল উদ্দীন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা কমিটি-২০২৫ এর আহবায়ক ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক গাজী শাহ্ আল হেলালী, কলেজ ছাত্রদলের আহবায়ক জাকির হোসাইন প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “সততা, অধ্যবসায় ও নৈতিকতাই জীবনের মূল চাবিকাঠি। পরিশ্রম ও সঠিক পরিকল্পনার মাধ্যমে যেকোনো বড় লক্ষ্য অর্জন সম্ভব। তাই আত্মবিশ্বাস ধরে রেখে নিয়মিত পড়াশোনা করতে হবে এবং সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে।” তারা আরও বলেন, “শুধু পরীক্ষায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ ও ন্যায়নিষ্ঠ হতে হবে। পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ রেখে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে জানানো হয়, শেরপুর সরকারি কলেজ থেকে এবার মোট ১,৬০০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৬৩৫ জন, মানবিক শাখায় ৫৮০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৩৮৫ জন শিক্ষার্থী রয়েছে।

বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় তাদের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করা হয়। শেষে শিক্ষার্থীদের উপহার প্রদান করা হয়, যা কলেজ শাখা ছাত্র শিবিরের পক্ষ থেকে বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে এক আবেগঘন পরিবেশ বিরাজ করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এসএম ফরিদ আহমেদ প্রমুখ এবং কলেজ শাখা ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

শেরপুর সরকারি কলেজে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪৬:৫৭ অপরাহ্ণ, সোমবার, ২৩ জুন ২০২৫