সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

শেরপুরে ঘুমন্ত বৃদ্ধাকে ঘর থেকে বের করে পায়ে পিষে হত্যা করলো বন্যহাতি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি নামাপাড়া পুরনো ফরেস্ট অফিস এলাকায় গভীর রাতে লোকালয়ে হানা দিয়ে ছুরতন নেছা (৬৫) নামে এক বিধবা বৃদ্ধাকে হত্যা করেছে এক বন্যহাতির দল।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ঘুমন্ত ওই বৃদ্ধার ঘরে হানা দিয়ে ঘর থেকে টেনে বের করে বাড়ির আঙিনায় ফেলে তাকে নির্মমভাবে হত্যা করে। নিহত বৃদ্ধা ছুরতন নেছা ওই গ্রামের মৃত রঙ্গু শেখ এর স্ত্রী। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার গভীর রাতে নালিতাবাড়ীর বাতকুচি ও পলাশিকুড়া এলাকায় তান্ডব চালায় একদল বন্যহাতি। একপর্যায়ে বৃদ্ধ ছুরতন নেছার ঘরে হানা দিয়ে তাকে শুঁড়ে পেচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করে।

বন বিভাগ জানায়, সম্প্রতি ওই বৃদ্ধার বসতবাড়ি হাতি দ্বারা বিধ্বস্ত হওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার রাতে মধুটিলা ইকোপার্কের ক্যান্টিনে হানা দিয়ে ক্যান্টিন বিধ্বস্ত করে ও ভিতরে রাখা বিভিন্ন পণ্য খেয়ে ও পা দিয়ে পিষে নষ্ট করে। এমনকি বিভিন্ন ধরণের কোমল পানীয় পর্যন্ত খেয়ে ও নষ্ট করে ফেলে। গত ২০ মে রাতে ঝিনাইগাতী উপজেলার বড় গজনী সড়কের দরবেশ তলা ও গজনী-বাকাকুড়া সড়কে দু’জনকে নির্মমভাবে হত্যা করে বন্যহাতির দল।

মধুটিলা রেঞ্জের কর্মকর্তা দেওয়ান আলী জানান, রাতভর মুষলধারে বৃষ্টি হওয়ায় সবাই ঘুমিয়ে ছিলেন। এমনকি ইআরটি সদস্য ও বন বিভাগের লোকজনও ঘর থেকে বেরুতে পারেনি।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

শেরপুরে ঘুমন্ত বৃদ্ধাকে ঘর থেকে বের করে পায়ে পিষে হত্যা করলো বন্যহাতি

আপডেট সময় : ১২:২৭:১৪ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ মে ২০২৫