রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

শেরপুরে বাকপ্রতিবন্ধী কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৭:৪০ অপরাহ্ণ, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
  • ৮৩৫ বার পড়া হয়েছে
আরফান আলী,শেরপুর:
শেরপুর জেলার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর দশানীপাড়া গ্রামে আলু ক্ষেত থেকে সাদিয়া বেগম (১৪) নামে এক বাকপ্রতিবন্ধী কিশোরীর লাশ উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ। নিহত সাদিয়া বেগম সদর উপজেলার সাহাব্দীচর গ্রামের জনৈক জামাদার মিয়ার মেয়ে। এঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার সাহাব্দীরচর গ্রামের কমর আলীর ছেলে জামাদার মিয়ার সাথে তার ভাইসহ একই গোষ্ঠীর অন্যান্যদের সাথে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এদিকে রোববার রাতের কোন এক সময়ে বাকপ্রতিবন্ধী সাদিয়া বেগমকে তাদের বশত বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দুরে কে বা কারা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে তার বাবা জামাদার মিয়ার খেতে ফেলে রেখে যায়।
এদিকে ৬ জানুয়ারি সোমবার সকালে এলাকাবাসী সাদিয়ার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে শেরপুর সদর থানায় খবর দেয়া হলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে নিহত সাদিয়া বেগমের লাশের সূরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম জানান, কিশোরী সাদিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার খুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনার পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

শেরপুরে বাকপ্রতিবন্ধী কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:১৭:৪০ অপরাহ্ণ, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫