শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৫৯:৫৬ অপরাহ্ণ, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ৮১২ বার পড়া হয়েছে

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানের যাত্রী বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে কাহালুর দরগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার কাহালু উপজেলার বুড়ইল গ্রামের আবদুস সামাদের ছেলে অটোরিকশাচালক শাহীনুর রহমান (৪০), যাত্রী একই উপজেলার ভাগদূর্গা গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৩০) ও তার মেয়ে হুমাইরা খাতুন (৭)।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, ব্যাটারিচালিত একটি ভ্যান যাত্রী নিয়ে দরগাহাটের দিকে যাচ্ছিল। পথে দরগাহাট এলাকায় রেডিও স্টেশনের সামনে বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছালে ভ্যানের এক্সেল ভেঙে যায়। এতে রাস্তায় পড়ে যান তারা। এ সময় পেছনে থেকে আসা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পিষ্ট করে পালিয়ে যায়। কাহালু ফায়ার সার্ভিসের কর্মীরা চারজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিকশাচালক শাহীনুর রহমান, যাত্রী ফারুক হোসেন ও তার মেয়ে হুমাইরা মারা যান। ফারুকের স্ত্রী জুলেখা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে তিনজনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩

আপডেট সময় : ০৫:৫৯:৫৬ অপরাহ্ণ, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪