রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

কচুয়ায় বোরো বীজতলা তৈরি ও পরিচর্চায় ব্যস্ত কৃষক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১৩:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ৮৫৩ বার পড়া হয়েছে

মো: মাসুদ রানা,কচুয়া

চাঁদপুরের কচুয়ায় বোরোধান চাষাবাদের প্রস্তুতি হিসেবে বীজতলা তৈরি ও পরিচর্চায় ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন এলাকার কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে মোট ১৩ হাজার ২০০ হেক্টর জমিতে বোরোধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বোরো বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৪৫ হেক্টর জমি। ইতিমধ্যে কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ধানের আবাদকে লক্ষ করে বীজতলা তৈরি করেছেন অনেকে কৃষক। আবার অনেকেই বীজতলা পরিচর্চায় ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের এলাকাগুলোতে কৃষকদের বোরো ধানের বীজতলা তৈরির কর্মব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। কেউ বীজতলায় সেচ দিচ্ছে, কোদাল দিয়ে বীজতলা চাষ করছে, অনেকেই মই দিয়ে বীজতলা সমান করছেন।

আবার কোনো কোনো চাষি অঙ্কুরিত বীজ ধানগুলো বীজতলায় ছিটাচ্ছে পরম যত্নে। কৃষক স্বপন হালদার,এমরান মোল্লা ও আলামিন জানায়, আগে বীজ বপন করতে পারলে ধানের চারা সতেজ সুন্দর হয়। আগাম বীজতলার চারা রোপণ করলে ধানের ফলন ভালো হয়। আশা করছি কিছু দিনের মধ্যে বোরো ধানের আবাদ শুরু হবে। আবহাওয়া ভালো থাকলে এবছরও ভালো ফলনের আশা করা যাচ্ছে।

এব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো. মেজবাহ উদ্দিন বলেন, চলতি মৌসুমে এখন হল বীজতলা তৈরিতে উৎকৃষ্ট সময়। অধিকাংশ কৃষকরাই বীজতলা তৈরি করে ফেলেছে। আশা করছি কিছুদিন মধ্যে বোরো ধানের চারা রোপন করা শুরু হবে। বীজতলা পরিচর্চা ও রোপনে কৃষকদের সার্বিক পরামর্শ দেয়া হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

কচুয়ায় বোরো বীজতলা তৈরি ও পরিচর্চায় ব্যস্ত কৃষক

আপডেট সময় : ০৬:১৩:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪