শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চালু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:১৩:০০ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • ৮৪৫ বার পড়া হয়েছে

ঘন কুয়াশার কারণে টানা প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রাত আড়াইটার দিকে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

পরে শুক্রবার সকাল ৬টার দিকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে আসায় ফেরি চলাচল শুরু হলে আবারও কুয়াশার কারণে বন্ধ হয়ে যায়। সবশেষ সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকলেও দৌলতদিয়া প্রান্তে তৈরি হয়নি যানবাহনের কোনো সিরিয়াল। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় তা কমে গেছে। তবে তীব্র শীতে নদী পারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম বলেন, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সাড়ে ৭টা থেকে এরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। যানবাহনের চাপ কম থাকায় দৌলতদিয়ায় কোনো সিরিয়াল তৈরি হয় নাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চালু

আপডেট সময় : ১০:১৩:০০ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪