শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরের নকলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৫৩:৪৪ অপরাহ্ণ, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ৮১৭ বার পড়া হয়েছে

আরফান আলী, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নকলায় সিফাত (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর)সকালে উপজেলার টালকী ইউনিয়নের পশ্চিম টালকী এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত সিফাত মিয়া ওই এলাকার ওয়াসিম মিয়ার ছেলে ও নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিফাত সবার অগোচরে আজ (বুধবার) সকাল অনুমান ৭টার দিকে শয়ন কক্ষের ঘরের ধর্ণার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তার নানা বুরন মিয়া শয়ন কক্ষে ঝুঁলন্ত দেখে ডাকচিৎকার শুরু করলে পরিবারের অন্যান্যরা এসে দেখে সিফাতের মরদেহ রশিতে ঝুঁলে আছে।

পরে পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে সিফাতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আজ সকালে পশ্চিম টালকী এলাকায় সিফাত নামের এক ছাত্র আত্মহত্যা করে। আমরা তার মরদেহের সুরতহাল প্রস্তুত করেছি। পরবর্তী আইনী ব্যবস্থা অব্যাহত আছে। তবে প্রাথমিক ভাবে আত্মহত্যার কোন কারন জানা যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেরপুরের নকলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৫৩:৪৪ অপরাহ্ণ, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪