শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

খালে মিলল থানা থেকে লুট হওয়া ৬১২ রাউন্ড বুলেট

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৪৪:১৬ পূর্বাহ্ণ, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ৮২১ বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া ৬১২ রাউন্ড বুলেট পরিত্যক্ত অবস্থায় খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দুষ্কৃতকারীরা চাটখিল থানায় হামলা ও অগ্নিসংযোগ চালায়। এ সময় দুর্বৃত্তরা থানার আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়।

রবিবার চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দশানী টবগা গ্রামের খামার বাড়িসংলগ্ন খাল থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। গুলির সঙ্গে একটি চায়না রাইফেলের ম্যাগাজিন, পুলিশের ওয়াকিটকি সেটের একটি ব্যাটারি ও বুলেটের একটি খালি বক্সও উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে স্থানীয় কিশোর জিসান (১৪) বুলেটগুলো দেখে একটি বাড়িতে নিয়ে যায়। ঘটনাটি সে বাড়ির লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেয়।

দশানী টবগা গ্রামের বাসিন্দা আজহারুল ইসলাম সুমন (৪৫) বলেন, বক্সভর্তি অসংখ্য গুলি দেখে পুলিশকে জানানোর পর নোয়াখালী পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-ফারুক, চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস ও চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরীসহ পুলিশের একটি দল এসে ম্যাগাজিন, ব্যাটারিসহ ৬১২টি বুলেট উদ্ধার করে নিয়ে যায়।

চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী বলেন, গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

খালে মিলল থানা থেকে লুট হওয়া ৬১২ রাউন্ড বুলেট

আপডেট সময় : ১০:৪৪:১৬ পূর্বাহ্ণ, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪