রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী ও পথচারী নিহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০১:৪৬ পূর্বাহ্ণ, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ৮১৩ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায়  এক আরোহী ও এক পথচারী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- পথচারী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান (৮৫) ও মোটরসাইকেল আরোহী আল আমিন তাহেনী (৩৮)।

উপজেলার ষাইটপাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান ঝালকাঠি সদর উপজেলার বারুইয়ারা এলাকার বাসিন্দা ও মোটরসাইকেল আরোহী আল আমিন তাহেনী মাদারীপুর উপজেলার সিরাজুল হক তাহেনীর ছেলে। তিনি ঝালকাঠি কলেজ মোড় এলাকায় একটি বাসা বাড়া নিয়ে থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃদ্ধ মফিজুর রহমান রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের চালকও রাস্তার পাশে পড়ে যান। এতে দুজনেই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। বর্তমানে দুই জনের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী ও পথচারী নিহত

আপডেট সময় : ০৯:০১:৪৬ পূর্বাহ্ণ, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪