মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় সরকারি সার পাচারের সময় জনগণের কাছে হাতেনাতে ধরা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৫২:২৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ৭৮১ বার পড়া হয়েছে

জুনিয়র রিপোর্টার:

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ডিলার পয়েন্ট থেকে ১০ বস্তা টিএসপি সার আটক করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) আটকের পর উপজেলার কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

সরকারি অনুমোদিত বিসিআইসি সার ডিলার ইফতিয়ার উদ্দীন রানার বিরুদ্ধে সরকারি সার অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠিয়েছে কৃষকরা।

স্থানীয় কৃষকরা জানান, সার সংকটের কারণে ফসল উৎপাদনে তারা মারাত্মক সমস্যায় রয়েছেন। এ অবস্থায় বুধবার সন্ধ্যার পর ডিলারের পক্ষ থেকে ব্যবসায়ীদের কাছে সার সরবরাহের খবর পেয়ে তারা তা আটকে দেন। পরে সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়।

কৃষক রেজাউল ইসলাম বলেন, রবি মৌসুমে টিএসপি ও ডিএপি সারসহ অন্যান্য সারের চাহিদা অনেক। কিন্তু আমরা পর্যাপ্ত সার পাচ্ছি না।

অভিযোগের বিষয়ে ডিলার ইফতিয়ার উদ্দীন রানার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও তার ছেলে আবিদ বিশ্বাস শাওন জানিয়েছেন, যে ১০ বস্তা সার আটক করা হয়েছে, তা সরকারি নয়। এগুলো একটি বেসরকারি কোম্পানি থেকে কেনা হয়েছিল এবং ভালাইপুর বাজারের এক ব্যবসায়ীর দোকানে পাঠানো হচ্ছিল। তবে কেনার সময় কোনো রশিদ বা চালান দেওয়া হয়নি। এ কারণে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় কৃষি কর্মকর্তারা সারগুলো জব্দ করেছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ বলেন, বিসিআইসি ডিলারের পয়েন্ট থেকে আটক করা ১০ বস্তা সার বৈধ কোনো কাগজপত্র ছাড়া সরবরাহের চেষ্টা করা হচ্ছিল। আমরা সারগুলো জব্দ করেছি এবং পরবর্তী তদন্ত চলছে।

তিনি আরও জানান, বর্তমানে রবি মৌসুমে কৃষকদের ফসল উৎপাদনে পর্যাপ্ত সারের প্রয়োজন। এ সময়ে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার জন্য সারের সংকট সৃষ্টি করছে এবং অধিকমূল্য আদায় করছে। আমরা এর বিরুদ্ধে সব সময় সোচ্চার রয়েছি, এবং সার সংক্রান্ত বিষয়ে কৃষকদের যে কোন অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একইসঙ্গে আমরা সারের বিতরণ মনিটরিংয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

চুয়াডাঙ্গায় সরকারি সার পাচারের সময় জনগণের কাছে হাতেনাতে ধরা

আপডেট সময় : ০৬:৫২:২৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪