সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান

জাকির হোসেন বেপারি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন জাকির হোসেন বেপারী। তিনি চাঁদপুরের ঐতিহ্যবাহী ও সুপরিচিত চাঁদপুর হোটেল এন্ড রেস্টুরেন্টের পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চাঁদপুর জেলা শাখার নির্বাচনে সর্বসম্মতিক্রমে তাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এর আগেও তিনি টানা দুইবার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

জাকির হোসেন বেপারী দায়িত্বকালীন সময়ে চাঁদপুর জেলার রেস্তোরাঁ মালিকদের অধিকার সংরক্ষণ, ব্যবসায়িক সমস্যা সমাধান, সংগঠনের ঐক্য সুদৃঢ়করণ এবং নবীন উদ্যোক্তাদের উৎসাহিত করতে সক্রিয় ভূমিকা পালন করেন। তার দক্ষ নেতৃত্ব, সংগঠক হিসেবে অভিজ্ঞতা ও আন্তরিকতার কারণে পুনরায় তার ওপর আস্থা রেখেছেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় জাকির হোসেন বেপারী বলেন, “আমার ওপর আবারও যে আস্থা রাখা হয়েছে, তার জন্য আমি সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞ। আগামীতেও চাঁদপুর জেলার রেস্তোরাঁ শিল্পের উন্নয়ন ও মালিকদের স্বার্থ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করে যাব।”

তার পুনর্নির্বাচনে চাঁদপুর জেলার বিভিন্ন রেস্তোরাঁ মালিক, ব্যবসায়ী মহল ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, জাকির হোসেন বেপারী দীর্ঘদিন ধরে সফলভাবে চাঁদপুর হোটেল এন্ড রেস্টুরেন্ট পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। রেস্তোরাঁ খাতের উন্নয়নে তার ধারাবাহিক ভূমিকা তাকে একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল

জাকির হোসেন বেপারি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক

আপডেট সময় : ০৬:০৬:২৫ অপরাহ্ণ, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫