শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

নিয়োগে অনিয়মের অভিযোগ-বিজিবির সৈনিক পদে ,পরীক্ষা স্থগিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২২:৩৯ অপরাহ্ণ, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ৮৮০ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স :

নীলফামারীতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সৈনিক পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সড়ক অবরোধ করেছেন চাকরি প্রত্যাশীরা। পরে বিজিবি কর্তৃপক্ষ ওই পরীক্ষা স্থগিত করেছে।

শনিবার দুপুর ১২টা থেকে সোয়া একটা পর্যন্ত বিজিবি ৫৬ ব্যাটালিয়ন নীলফামারী সদর দপ্তরের সমানে আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন তারা।

এসময় ওই সড়ককে যানবাহন চলাচল বন্ধ হয়ে দুই ধারে প্রায় তিন কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি জমে। পরে বিজিবি ৫৬ ব্যাটালিয়ন নীলফামারী সদর দপ্তর কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন চাকরি প্রত্যাশী অভিযোগ করে বলেন, আজকে বিজিবির সৈনিক পদে আমরা মাঠ করতে নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়েছি। শুরুতে এক থেকে ১৭ নম্বর সিরিয়াল ডাকা হয়। কিন্তু এরপর ৪৫ সিরিয়াল থেকে ডাকা শুরু করে। সময়ের পরে যারা এসেছে তাদের ডাকা হলেও আগে আসা অনেক প্রার্থীকে ডাকা হচ্ছিলো না। তারা মেডিক্যাল না করেই আমাদের বের করে দিচ্ছে। এরকম নানা অনিয়মের বিষয়ে আমরা প্রতিবাদ করলে আমাদের মাঠ থেকে বের করে দেওয়া হয়।

তারা জানান, এ অবস্থায় আমরা বেলা ১২টা থেকে বিজিবি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে এর প্রতিবাদ জানাই। পরে দুপুর সোয়া একটার দিকে বিজিবি পরীক্ষা স্থগিত করলে আমরা অবরোধ তুলে নিয়েছি।

৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আলী আকবর বলেন, চাকরি প্রত্যাশীদের অভিযোগ জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আজকের নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। পরে আবারও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ জানানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

নিয়োগে অনিয়মের অভিযোগ-বিজিবির সৈনিক পদে ,পরীক্ষা স্থগিত

আপডেট সময় : ০৭:২২:৩৯ অপরাহ্ণ, শনিবার, ৯ নভেম্বর ২০২৪