রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ফরিদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৯ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৭:১১ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ৭৯৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৯ জেলেকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানের পর আসামিদের ফরিদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চরনাসিরপুর, ঢেউখালী, নারিকেল বাড়িয়া ইউনিয়ন এবং শিবচর উপজেলার বিভিন্ন গ্রামের ৯ জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন আশিরুল ইসলাম (৩০), আল-আমিন শরীফ (২৫), মো. সাদ্দাম হোসেন (৩২), খোকন খা (৩০), শেখ হাসান (২৯), শুকুর মাদবর (৫৭), মনোয়ার বেপারী (৪৫), আলী আকবর (৩৮), এবং আফজাল মোল্লা (৪৮)। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৪০ কেজি মা ইলিশ এবং ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর জানান, অভিযানে জব্দকৃত কারেন্ট জাল চন্দ্রপাড়া ঘাটে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং উদ্ধারকৃত মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল মামুন বলেন, ইলিশ শিকারের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আগামী ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

ফরিদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৯ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড

আপডেট সময় : ০৮:৩৭:১১ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪