শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বাজারে কাঁচা মরিচ ৪০০, বেগুন ২০০ টাকা কেজি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৪৫:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ৮০৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের প্রতিটি বাজারে নিত্যদিনই বেড়ে চলেছে শাক সবজি সহ বিভিন্ন কাচামালের দাম। গত এক দিনের ব্যবধানে কাচামরিচ ৩০০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

জানা গেছে, শহরের বড় বাজার, পৌর নাসিম কাচাবাজার আড়ৎ, মাসিমপুর বৌ বাজার, কাঠেরপুল বাজার সহ প্রতিটি বাজারে গত বুধবার কাচা মরিচের দাম ছিলো ৩০০ টাকা। বৃহস্পতিবার তা বিক্রি হচ্ছে ৪০০ টাকা। কাচামরিচের সঙ্গে অন্যান্য সামগ্রির দামও বৃদ্ধি পেয়েছে। যার প্রেক্ষিতে খেটে খাওয়া মানুষেরা পড়েছে বিপাকে।

এ ব্যাপারে বড় বাজারে বাজার করতে আসা ক্রেতা হাসমত বলেন, একদিন আগেও কাচামরিচ ছিল ৩০০ টাকা । এখন তা বেড়ে ৪০০ টাকা হয়েছে।

বৌ বাজারে বাজার করতে আসা হাসান জানায়, প্রতিটা জিনিসের দামই লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে পিয়াজ ১৩০-১৩৫ টাকা, বেগুন ২০০ টাকা, আলু ৫৫-৬০ টাকা, পটল ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৮০ টাকা কেজি, পেপে ৩০-৩৫ টাকা, কাচাকলা ৩০-৪০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। অপর এক ক্রেতা কোহিনুর বেগম জানায়, আমরা সাধারণ মানুষ শাকসবজি সহ প্রতিটি দ্রব্য মূল্য নিত্যদিন বৃদ্ধি পাবার কারণে আমরা বিপাকে পড়েছি।

দাম বৃদ্ধির ব্যাপারে কয়েকজন ক্রেতা জানায়, ব্যবসায়ী মহল তাদের ইচ্ছা মতো দাম বৃদ্ধি করে চলেছে। আর ভোগান্তিতে পড়েছে অসচ্ছল মানুষেরা।

পৌর নাসিম কাচাবাজারের আড়ৎদার হাকিম এবং কাঠের পুলের আড়ৎদার দানিউল বলেন, এই মৌসুমে আলু, বেগুন, মরিচ, ধুন্ধুল, পটল সহ বিভিন্ন সবজি যমুনার চর সহ জেলার বিভিন্ন চর থেকে আসে। কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে মালামাল সরবরাহে বিঘ্নতার সৃষ্টি হওয়ায় এবং পরিবহন খরচ বেশি হওয়ায় শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাজারে কাঁচা মরিচ ৪০০, বেগুন ২০০ টাকা কেজি

আপডেট সময় : ০৪:৪৫:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪