সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

দর্শনা পৌরসভার উদ্যোগে মশক নিধন অভিযানের উদ্বোধন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৪২:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ৮০৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার উদ্যোগে মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে দর্শনা ফুড গোডাউনের সামনে এ মশক নিধনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন দর্শনা পৌর প্রশাসক কে এইচ তাসফিকুর রহমান। তিনি ফগার মেশিনের মাধ্যমে ড্রেনের ভিতরে ও আশেপাশে বিভিন্ন স্থানে মশা নিধনের কার্যক্রম শুরু করেন।

এ সময় পৌর প্রশাসক তাসফিকুর রহমান বলেন, অনেক আগে থেকেই পৌর এলাকা পরিস্কার পরিছন্ন অভিযান শুরু হয়েছে এবং পৌর এলাকায় ড্রেন পরিস্কার কার্যক্রম শুরু করা হয়েছে। এখন মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে এবং চলমান থাকবে। আগামীতে যতদিন পর্যন্ত প্রয়োজন মনে হয় ততদিন পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, শুধু পৌর কতৃপক্ষ নয়, পৌর এলাকার মানুষকে সচেতন হতে হবে। ডাবের খোলা, প্লষ্টিকের বোতল সহ যে সব পাত্রে পানি জমে থাকে সেগুলো পরিস্কার রাখতে হবে। এ সময় মশা নিধন অভিযানে উপস্থিত ছিলেন, দর্শনা পৌরসভার সহকারী প্রকৌশলী সাজেদুল আলম, দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে জাহান, দর্শনা পৌরসভার প্রধান সহকারী রুহুল আমিন খান, পৌর করনিক সরোয়ার হোসেন, উপজেলা একাডেমী সুপারফাইজার রাফিজুল ইসলাম ছাড়াও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

দর্শনা পৌরসভার উদ্যোগে মশক নিধন অভিযানের উদ্বোধন

আপডেট সময় : ০১:৪২:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪