রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঠেকাল বিজিবি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩১:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৯৪ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা (ঘোনাপাড়া) সীমান্তের ২৮১ নম্বর পিলারের কাছে ভারতীয় বিএসএফ কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নিলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাতে বাধা দেন। ফলে ওই সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা ক্যাম্পের অধীন উচনা (ঘোনাপাড়া) সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাটখোলা বিওপির অধীন উচনা (ঘোনাপাড়া) মেইন ২৮১ নম্বর পিলারের সাব পিলার নম্বর ৩৭ ও ৩৮ থেকে ভারতীয় অংশের ৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নেয় বিএসএফ।

এ সময় হাটখোলা বিওপির ক্যাম্প কমান্ডার সাইদুল বারী বিএসএফকে বাধা প্রদান করেন। এ ঘটনায় পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে বিজিবির উপস্থিতি জোরদার করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে।

হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বারী বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ ২৮১ নম্বর পিলার এলাকায় জঙ্গল পরিষ্কার করে কাউকে কিছু না জানিয়ে বেড়া দেওয়ার চেষ্টা করলে আমরা বাধা দিয়ে কাজ বন্ধ করি। তবে সীমান্তে পরিস্থিতি শান্ত রয়েছে। ’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঠেকাল বিজিবি

আপডেট সময় : ০৮:৩১:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪