শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

অপসারিত কুমিল্লা সিটির মেয়রের বিরুদ্ধে মামলা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০২:৩৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৮২ বার পড়া হয়েছে

কুমিল্লা সিটি করপোরেশনের অপসারিত মেয়র তাহসীন বাহারস সূচনাসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপির এক নেতা। তাদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সশস্ত্র হামলা ও গুলি করে আহত করা হয় অনেককে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি নন্দনপুর এলাকায় আন্দোলন চলাকালে হামলার অভিযোগে ওই মামলা করা হয়। সোমবার (৯ সেপ্টেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের মামলাটির বাদী হয়েছেন আবু সাঈদ নামে বিএনপির এক নেতা।

তিনি কুমিল্লা নগরের ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিবের পদে রয়েছেন। মামলায় আবু সাঈদ নিজেকে হামলাতে গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেন।

সোমবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই মামলায় তাহসীন বাহারকে প্রধান আসামি করে ১০৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে অভিযুক্ত করা হয়।

উল্লেখ্য, তাহসীন বাহার সূচনা কুমিল্লা-৬ (কুমিল্লা আদর্শ সদর উপজেলা, সিটি করপোরেশন ও সেনানিবাস) আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিনের মেয়ে।

news24bd.tv/SC

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

অপসারিত কুমিল্লা সিটির মেয়রের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৭:০২:৩৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪