শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গরমে সুস্থ থাকতে করণীয়

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১০:১৪ পূর্বাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ৮০৯ বার পড়া হয়েছে

সারাদেশে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। তবে এই সময়ের মধ্যেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বেশ গরম পড়েছে। প্রচণ্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন; বিশেষ করে শিশু ও বয়স্করা। এই সময়ে তাদের জন্য দরকার একটু বাড়তি যত্ন।

বিশেষজ্ঞরা বলছেন, এই সময়টাতে ঘাম বসে সর্দি-কাশি হতে পারে। কিছু বিষয় খেয়াল করলে আবহাওয়া পরিবর্তনজনিত রোগ সহজে প্রতিরোধ করা যায়।

এক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখবেন-

  • অতিরিক্ত গরমে ভারী কাপড় পরা থেকে যতটা সম্ভব বিরত থাকবেন। হালকা ও সুতি কাপড় এ সময় আরামদায়ক। পাশাপাশি ছাতা ব্যবহার করবেন।
  • গরমে ঘামের সঙ্গে শরীর থেকে অতিরিক্ত লবণ বের হয়ে যায়। তাই বাইরে বের হলে সঙ্গে অবশ্যই পানি বা ফলের জুস রাখতে হবে। এগুলো পানিশূন্যতার হাত থেকে রক্ষা করবে।
  • শিশুরা অনেক সময় পানি খেতে অনীহা প্রকাশ করে। সে ক্ষেত্রে স্যালাইন বা ফলের রস খাওয়াতে হবে।
  • এ সময় ত্বকে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংক্রমণ হতে পারে। তাই নিয়মিত ত্বক পরিষ্কার রাখতে হবে। গরম বেশি হলে দিনে দুবার গোসলের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
  • বয়স্করা খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে যাবেন না। মনে রাখতে হবে, বয়স বাড়ার সঙ্গে মানুষের রোগ প্রতিরোধক্ষমতাও কমে যায়। তাই এ সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়।
  • অতিরিক্ত গরমে যে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে। সে ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

গরমে সুস্থ থাকতে করণীয়

আপডেট সময় : ০৮:১০:১৪ পূর্বাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪