সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের প্রাণহানি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৪১:২৯ অপরাহ্ণ, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিজিস্ব প্রতিবেদকঃ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোমান হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহসড়কের গাংনী উপজেলার অলিনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নোমান কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বিলবোয়ালিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। সে গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে নানা আইয়ুব আলীর বাড়িতে বেড়াতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নোমান গাংনী থেকে বামন্দীর দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। অলিনগর নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রাখা বালির স্তুপের সাথে ধাক্কা দিয়ে রাস্তায় ছিটকে পড়ে।
স্থানীয়দের সহযোগিতায় বামন্দী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর রুবেল রানা সঙ্গীয় কর্মীসহ তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক আবীর হাসান তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক আবীর হাসান জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছে সে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত নোমানের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে তারা আসলে পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের প্রাণহানি

আপডেট সময় : ০৫:৪১:২৯ অপরাহ্ণ, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪