সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

চুয়াডাঙ্গায় ড্রাইভিং লাইসেন্স নবায়নের দাবীতে মানববন্ধন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৪৭:৫৭ অপরাহ্ণ, শনিবার, ৩১ আগস্ট ২০২৪
  • ৭৫৯ বার পড়া হয়েছে

জন্ম তারিখ জটিলতা নিরসন করে চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের দাবীতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার পেশাদার গাড়ি চালকরা। শনিবার (৩১ আগস্ট) সকালে শহরের একাডেমী মোড়ে এ মানববন্ধন হয়। এতে জেলার শতাধিক গাড়ি চালক ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞ চালকরা কেবলমাত্র জাতীয় পরিচয়পত্রের সাথে লাইসেন্সের জন্ম তারিখ অমিল থাকার অজুহাতে নবায়ন থেকে বঞ্চিত হচ্ছে।

মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নিয়ে তারা রাস্তায় গাড়ি বের করতে পারছে না। তাদের চাকরি যাওয়ার উপক্রম হয়েছে। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মানবিক বিবেচনায় চুয়াডাঙ্গার এসব চালকের সমস্যা সমাধানে ভুমিকা রাখবেন বলে তাদের প্রত্যাশা। অচিরেই উদ্ভূত সমস্যার সমাধান না হলে সারাদেশের চালকদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় বসা ছাড়া কোনো উপায় থাকবে না।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি, ট্রাক ও লরি শ্রমিক ইউনিয়ের সভাপতি সিরাজুল ইসলাম, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষে রানা ইসলাম।

চুয়াডাঙ্গা বিআরটিএ অফিস সূত্রে জানা গেছে, ৪৭৭ নং স্মারকে ২০০১ সালে জন্ম তারিখ সংশোধনের জন্য একটি প্রজ্ঞাপন হয়েছিলো। চালকদের মানববন্ধন ও আন্দোলনের ফলে ২০২৩ সালে এটি অনুমোদন দেওয়া হয়। সেসময় জন্মতারিখ সংশোধন করে কিছু লাইসেন্স প্রিন্ট করা হয়। বাকীদের একটি তালিকা উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে। কিন্তু সদর অফিস থেকে সেগুলোর কোন অগ্রগতি জানানো হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

চুয়াডাঙ্গায় ড্রাইভিং লাইসেন্স নবায়নের দাবীতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৪৭:৫৭ অপরাহ্ণ, শনিবার, ৩১ আগস্ট ২০২৪