শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

ছাত্র আন্দোলনে নিহত ২০ পরিবারকে ২০ লাখ টাকা দিল জামায়াত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩১:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪
  • ৭৭২ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ২০টি পরিবারকে ২০ লাখ টাকা সহায়তা দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে গাজীপুর মহানগরের বোর্ড বাজারস্থ মোল্লা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ২০টি পরিবারকে ২০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আ ন ম শামসুল ইসলাম।

মাওলানা শামসুল ইসলাম বলেন, শহীদেরা আমাদের অনুপ্রেরণা, এক অদম্য চেতনার সাইরেন।

এ আন্দোলনে শাহাদাত বরণকারী ভাইয়েরা ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলেছেন। হতাশার অন্ধকারে নিমজ্জিত বাংলার মাটি ও মানুষের হৃদয়ে আশার ঢেউ তুলেছে একবিংশ শতাব্দীর সাহসী যুবক আবু সাঈদ এবং তার সঙ্গীরা।

জামায়াতে ইসলামী আজীবন শহীদ পরিবারের পাশে থাকবে কথা দিয়ে তিনি বলেন, যেকোনো প্রয়োজনে জামায়াতে ইসলামীকে স্মরণ করবেন, আমরা সর্বদা আমাদের সাধ্যমতো আপনাদের সুখে-দুঃখে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ জাতির প্রয়োজনে জীবন দিয়ে হলেও তার দেশের মানুষের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করবে।

মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি আ স ম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে শহীদ ও আহত পরিবারের সদস্যগণ, মহানগরের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান, মহানগর সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আফজাল হোসেন, মহানগর কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী, তুরস্ক ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ও তুকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর মহানগর সভাপতি মাওলানা আবু হানিফসহ কর্মপরিষদ সদস্য ও থানা আমিরবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ছাত্র আন্দোলনে নিহত ২০ পরিবারকে ২০ লাখ টাকা দিল জামায়াত

আপডেট সময় : ০৮:৩১:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪