শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

এবার মহাকাশে ব্রিটিশ সামরিক স্যাটেলাইট

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৫০:১৮ অপরাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০২৪
  • ৮২৬ বার পড়া হয়েছে

মহাকাশে এবার নিজেদের সামরিক স্যাটেলাইট পাঠালো যুক্তরাজ্যের সামরিক বাহিনী। প্রথমবারের মতো মহাকাশে নিজেদের আর্থ-ইমেজিং স্যাটেলাইট পাঠালো তারা। ‘টাইকি’ নামের এই স্যাটেলাইটের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে সৈন্যদের অবস্থান ও যানবাহন সহজেই শনাক্ত করা যাবে।

এই স্যাটেলাইটে শক্তিশালী বিভিন্ন সেন্সর থাকায় মেঘের মধ্য দিয়ে ছবি ধারণের পাশাপাশি রেডিও ট্রান্সমিশনের তথ্যও সংগ্রহ করা যাবে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্পেসএক্সের ফ্যালকন রকেটে করে মহাকাশে যাওয়া টাইকি স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০০ কিলোমিটার ওপরে পৃথিবীকে প্রদক্ষিণ করবে।

দেশটির সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা স্কাইনেটের মাধ্যমে কাজ করছে। যদিও মহাকাশ থেকে নজরদারি ও ভূপৃষ্ঠের চিত্র পেতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্রদের ওপর নির্ভরশীল থাকে তারা। আর তাই টাইকি স্যাটেলাইটের মাধ্যমে প্রথমবারের মতো নিজস্ব ইমেজিং প্রযুক্তি ব্যবহার করবে তারা।

এদিকে মহাকাশে সামরিক স্যাটেলাইট পাঠানোর বিষয়ে ইউকে স্পেস কমান্ডের কমান্ডার মেজর জেনারেল পল টেডম্যান বলেন, ‘আমরা সবে যাত্রা শুরু করেছি। মহাকাশ প্রতিরক্ষা কৌশল নির্ধারণের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে আমরা মহাকাশশক্তিতে পরিণত হতে যাচ্ছি। আগামী মাস থেকে বিভিন্ন সময়ে বেশ কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। টাইকি দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। যুক্তরাজ্যই একমাত্র জি৮–ভুক্ত দেশ, যাদের নিজস্ব ইমেজিং স্যাটেলাইট ছিল না। ’

ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার পর্যন্ত এলাকার ছবি তুলতে সক্ষম সারে স্যাটেলাইট টেকনোলজি লিমিটেডের তৈরি এই স্যাটেলাইট। স্যাটেলাইটটি পরিচালনার জন্য ১০ বছরে খরচ হবে প্রায় ৯৭০ মিলিয়ন পাউন্ড। (সূত্র: বিবিসি)

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

এবার মহাকাশে ব্রিটিশ সামরিক স্যাটেলাইট

আপডেট সময় : ০৬:৫০:১৮ অপরাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০২৪