সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

ঝিনাইদহ পৌর মেয়রের কক্ষে তালা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৩:০৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০২৪
  • ৭৫৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। একদলীয় নির্বাচনের ‘অবৈধ মেয়র’ আখ্যা দিয়ে রোববার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে ছাত্রদলের কয়েক’শ নেতাকর্মী পৌরসভায় গিয়ে মেয়রের কক্ষে তালা ঝুলিয়ে ‘অবৈধ মেয়রের প্রবেশ নিষেধ’ লেখা পোস্টার লাগিয়ে দেয়।

এসময় মেয়রের নেমপ্লেটটিও সরিয়ে ফেলেন তারা। ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে মেয়র হিজল পৌরসভায় আসতেন না।

গত পৌর নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্রভাবে মেয়র নির্বাচিত হলেও দলের মিছিল-মিটিংয়ে সরব থাকতেন।

পৌর মেয়রের রুমে তালা ঝুলানোর বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন বলেন, একদলীয় নির্বাচনে মেয়র হয়ে কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বেপরোয়া কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। পৌরসভার সব টেন্ডার তিনি এবং তার শ্যালকের নামে হাতিয়ে নিচ্ছেন। তিনি আরো বলেন, হাট বাজার বেনামে দখল করেছেন। মেয়র হিজল গোপনে বিভিন্ন পদে অবৈধভাবে নিয়োগের পাঁয়তারা করছেন। এ ছাড়া তিনি জনগণের এই সম্পত্তি জাহেদী ফাউন্ডেশন বানিয়ে পৌরসভার প্রতিটি চেয়ার-টেবিলে জাহেদী ফাউন্ডেশন লিখে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছেন।

এ সময় পৌরসভায় জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সহসভাপতি নয়ন হাওলাদার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহেদ আহম্মেদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল জানান, ‘আমি জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়েছিলাম। আমার সফলতা ও ব্যর্থতার বিচার জনগণই করবে। ’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

ঝিনাইদহ পৌর মেয়রের কক্ষে তালা

আপডেট সময় : ০৭:৫৩:০৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০২৪