শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অপপ্রচার মোকাবিলায় ঐক্যবদ্ধ রাজশাহীর সাংবাদিকরা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩৪:৩৬ অপরাহ্ণ, শনিবার, ১৭ আগস্ট ২০২৪
  • ৮০৯ বার পড়া হয়েছে

সামাজিকমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারকে মোকাবিলা করার অঙ্গীকার করেছেন রাজশাহীর পেশাদার সাংবাদিকরা। সাংবাদিকদের নিয়ে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় সবাই এ ব্যাপারে একমত হন।

শনিবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম।

সভায় বক্তারা বলেন, ‘গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে সাংবাদিকদের নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ষড়যন্ত্রকারীরা সংখ্যায় বেশি নয়। নিজেদের পেশার মান রক্ষার স্বার্থে এখন সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে হবে। ’

সম্প্রতি আরইউজের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সভাপতি কাজী শাহেদ, সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমান, মামুন-অর-রশিদ ও তানজিমুল হক; জ্যেষ্ঠ সাংবাদিক বদরুল হাসান লিটন, আনিসুজ্জামান, সৌরভ হাবিব, বুলবুল হাবিব ও রিমন রহমান, মতিউর মর্তুজাসহ কয়েকজনকে নিয়ে সামাজিক মাধ্যমে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা জানানো হয় প্রতিবাদ সভা থেকে।

সভায় সাংবাদিকরা বলেন, ‘এই সাংবাদিকরা রাজশাহীতে সব সময় পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছেন। সব সময় রক্তচক্ষু উপেক্ষা করে অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের বিরুদ্ধে কলম চালিয়েছেন। তাদের কলম থামিয়ে দিতে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের বাইরে থেকে চরম মিথ্যাচারে ভরা লেখা সামাজিকমাধ্যমে পোস্ট করা হচ্ছে। কিন্তু এসব করে সাংবাদিকদের থামানো যাবে না। সাংবাদিকেরা সব সময় সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে সত্য কথা বলবেন। সাংবাদিকেরা ঐক্যবদ্ধ হয়েই এসব ষড়যন্ত্র মোকাবিলা করবেন। ’

সভায় বক্তব্য দেন, আরইউজের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক তানজিমুল হক, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজশাহী টেলিভিশন অ্যান্ড ডিজিটাল জার্নালিস্ট ফোরামের সদস্য সচিব মতিউর মর্তুজা, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক বদরুল হাসান লিটন, সদস্য সচিব শাহরিয়ার অন্তু, জ্যেষ্ঠ সাংবাদিক দুলাল আব্দুল্লাহ, সেলিম জাহাঙ্গীর, আরইউজের যুগ্ম সাধারণ সম্পাদক রিমন রহমান, কোষাধ্যক্ষ সালাহউদ্দিন, নির্বাহী সদস্য আজাহার উদ্দিন, সাংবাদিক সুজন আলী, আফরোজা খান হেলেন প্রমুখ।

এছাড়াও সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রাজশাহীর পেশাদার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় উদ্ভূত পরিস্থিতিতে সাংবাদিকদের করণীয় নিয়ে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অপপ্রচার মোকাবিলায় ঐক্যবদ্ধ রাজশাহীর সাংবাদিকরা

আপডেট সময় : ০৬:৩৪:৩৬ অপরাহ্ণ, শনিবার, ১৭ আগস্ট ২০২৪