শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লায় আ.লীগের দু’পক্ষে সংঘর্ষে একজন নিহত, আহত ৩৫

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৭:৫৬ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ আগস্ট ২০২৪
  • ৮২৫ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবীদ্বারে সালিস বৈঠকে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে মো. সিদ্দিকুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ আগস্ট) উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগের সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল ও সদ্য সাবেক এমপি আবুল কালাম আজাদের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

তারা জানান, আগের সংঘর্ষের ঘটনায় গতকাল সকালে সাইচাপাড়া বাজারে একটি সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে কথা-কাটাকাটির এক পর্যায়ে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থক মো. সিদ্দিকুর রহমানকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের আবুল কালাম এমপির সমর্থকরা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে সকাল ১০টার দিকে সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়।

দেবীদ্বার থানার ওসি নয়ন মিয়া বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম রয়েছে। রাত পৌনে ৮টা পর্যন্ত মামলা হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

কুমিল্লায় আ.লীগের দু’পক্ষে সংঘর্ষে একজন নিহত, আহত ৩৫

আপডেট সময় : ০৮:০৭:৫৬ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ আগস্ট ২০২৪