শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

পদ্মা সেতু সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল আইনজীবীর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০৭:০০ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪
  • ৮১১ বার পড়া হয়েছে

শরীয়তপুরের জাজিরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইনজামুল হক সুমন (৩৪) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতু সংলগ্ন উপজেলার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তার সাথে থাকা আরোহী আরেক শিক্ষনবীশ আইনজীবী আতিক হাসান (৩৪) গুরুতর আহত হয়।

নিহত ইনজামুল হক সুমন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য ছিলেন।

তার বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধা কান্দি এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ইনজামুল হক সুমন ও আতিক হাসান ঢাকা থেকে মোটরসাইকেলযোগে শরীয়তপুরের সখিপুরের উদ্দেশে রওনা হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ইনজামুল হক সুমন। আর পেছনে বসে ফেসবুক লাইভ করছিলেন আতিক হাসান। তারা পদ্মা সেতুর পার হয়ে সামান্য এগোলে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইনজামুল হক সুমনের মৃত্যু হয়। এ ছাড়াও গুরুতর আহত হয় আতিক হাসান। দুর্ঘটনার পুরো বিষয়টি ধরা পড়ে ফেসবুকের লাইভ ভিডিওতে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে রেলিংয়ে ধাক্কা লাগলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

পদ্মা সেতু সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল আইনজীবীর

আপডেট সময় : ০২:০৭:০০ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪