শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জীবননগরের লুট হওয়া ৫১ বস্তা মাছের খাবার ফেরত পেল ব্যবসায়ী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০২:১২ পূর্বাহ্ণ, সোমবার, ১২ আগস্ট ২০২৪
  • ৭৮১ বার পড়া হয়েছে

বিএনপি নেতাদের সহযোগিতায় ও সেনেরহুদা ছাত্র সমাজের প্রচেষ্টায় জীবননগর উপজেলার সেনেরহুদা থেকে লুট হওয়া ৫১ বস্তা মাছের খাবার ফেরত পেয়েছেন ব্যবসায়ী ষষ্টি হাওলাদার। গতকাল শনিবার সকালের দিকে জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ দলীয় নেতা-কর্মীদের ও সেনেরহুদা ছাত্র সমাজ এর সহযোগিতায় লুট হওয়া মাছের খাবার উদ্ধার করে হস্তান্তর করেন।

জানা গেছে, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর দুর্বৃত্তরা মাছ ব্যবসায়ী ষষ্টি হাওলাদারের মাছের খাবার লুট করে। গত ৬ আগস্ট চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক হাসান মাহমুদ খান বাবু এলাকায় এসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। বৈঠকে তিনি লুট হওয়ার মালামাল উদ্ধারের জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন। আর কারা মালামাল লুট করেছেন তাদের তালিকা প্রস্তুত করতে বলেন।

এদিকে পরের দিন সকাল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেন এবং সহযোগিতা হিসেবে অনুদান দেন হাসান মাহমুদ খান বাবু। এছাড়া জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলায় কর্মরত সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সহিংসতা ও অন্যায় রোধে কঠোর হওয়ার নির্দেশ দেন।

জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ বলেন, জেলা বিএনপির আহ্বায়ক নির্দেশ দেওয়ার পর দলীয় নেতা-কর্মীরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করছেন। বাবু খান ইতিমধ্যে কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে অনুদান দিয়েছেন। আজ (গতকাল) লুট হওয়া ৫১ বস্তা মাছের খাবার উদ্ধার করে হস্তান্তর করা হলো। লুট হওয়া সব মালামাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আমাদের নেতা-কর্মীরা কাজ করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জীবননগরের লুট হওয়া ৫১ বস্তা মাছের খাবার ফেরত পেল ব্যবসায়ী

আপডেট সময় : ০৯:০২:১২ পূর্বাহ্ণ, সোমবার, ১২ আগস্ট ২০২৪