সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ: শেখ হাসিনা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৮:১৪ অপরাহ্ণ, রবিবার, ১১ আগস্ট ২০২৪
  • ৮৩২ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার অঙ্গীকার করে বলেছেন, ‘আমি শিগগির ফিরবো, ইনশাআল্লাহ। তিনি বলেন, ‘পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ’। রোববার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক বার্তায় এ কথা বলেন শেখ হাসিনা।

আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম। আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি, তখন আমি নিজে থেকে সরে গেছি, পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী আছেন, তারা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে।’

এ সময় শেখ হাসিনা আবারও দাবি করেন তিনি শিক্ষার্থীদের রাজাকার বলেননি। তার বক্তব্য বিকৃত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমি তরুণ শিক্ষার্থীদের আবারও বলছি, আমি তোমাদের রাজাকার বলিনি। আমার কথা বিকৃত করা হয়েছে। একটি পক্ষ এখানে সুযোগ নিয়েছে।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালান শেখ হাসিনা। এর মাধ্যমে তার দেড় দশকের বেশি সময়কার শাসনের অবসান ঘটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ: শেখ হাসিনা

আপডেট সময় : ০৬:০৮:১৪ অপরাহ্ণ, রবিবার, ১১ আগস্ট ২০২৪