সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

যে সব প্রতিষ্ঠান ‘শেখ হাসিনা’র নামে, তা পাল্টে ফেলা হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:২১:৩৫ অপরাহ্ণ, রবিবার, ১১ আগস্ট ২০২৪
  • ৮৩৪ বার পড়া হয়েছে

শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে এটির নাম বাংলাদেশ যুব উন্নয়ন কেন্দ্র। জানিয়েছেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

রোববার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম দিন অফিস করে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, হাজারও ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে মারা গেছেন। এরসাথে শেখ হাসিনা সরাসরি জড়িত। তাই তার নাম মুছে দেয়া হবে যুব উন্নয়ন কেন্দ্র থেকে। এছাড়া, অন্য যেসব জায়গায় তার নাম আছে, তাও ধীরে ধীরে পরিবর্তনের কথা জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, বিসিবি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সেখানে চাইলেই যা ইচ্ছা করা সম্ভব নয়। আইনের মধ্যে থেকে করণীয় সবকিছু করা হবে। আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে অন্তর্বর্তী কাউকে দায়িত্ব দেয়া যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, এজন্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনও হুমকির মুখে রয়েছে।

তিনি আরও বলেন, যতদিন প্রয়োজন ততদিন থাকবো। ক্ষমতা ধরে রাখার ব্যাপারে কোনও উদ্দেশ্য নেই। দেশের বিভিন্ন খাতকে ঢেলে সাজাতে হবে। এ সময় দুর্নীতি যাতে আর না হয়, সেদিকে খেয়াল রাখার কথাও বলেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রসঙ্গে তিনি বলেন, অটোনোমাস বডির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে বাফুকেকে পরিবর্তন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

যে সব প্রতিষ্ঠান ‘শেখ হাসিনা’র নামে, তা পাল্টে ফেলা হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা

আপডেট সময় : ০৩:২১:৩৫ অপরাহ্ণ, রবিবার, ১১ আগস্ট ২০২৪