সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

অন্তর্বর্তীকালীন সরকারকে আ. লীগ নেতা হানিফের অভিনন্দন, সহিংসতা বন্ধে কঠোর হতে আহ্বান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৮:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ৯ আগস্ট ২০২৪
  • ৮৩১ বার পড়া হয়েছে

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। অন্তর্বর্তীকালীন সরকারকে এই প্রথম আওয়ামী লীগের কোনও নেতা অভিনন্দন জানালেন। শুক্রবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে অভিনন্দন জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিনন্দন রইলো। দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, বাড়ি-ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিনন্দন জানিয়েছেন। এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারের সাথে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের অর্ন্তর্বতীকালীন সরকার গঠিত হয়। আজ এই সরকারের সদস্যদের মধ্যে দফতর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

অন্তর্বর্তীকালীন সরকারকে আ. লীগ নেতা হানিফের অভিনন্দন, সহিংসতা বন্ধে কঠোর হতে আহ্বান

আপডেট সময় : ০৮:৪৮:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ৯ আগস্ট ২০২৪