শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

সেনাপ্রধানের সঙ্গে পুলিশ-র‌্যাব প্রধানের বৈঠকে যে সিদ্ধান্ত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৫:২০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪
  • ৮০১ বার পড়া হয়েছে

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানের বৈঠক হয়েছে।  

আজ বৃহস্পতিবার সেনা সদরে এ বৈঠকে নৌ ও বিমানবাহিনী প্রধানেরা উপস্থিত ছিলেন।

সব বাহিনী প্রধানদের ওই বৈঠকে দেশজুড়ে চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো খুদে বার্তায় এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশে স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে থাকার বিষয়ে বাহিনী প্রধানেরা সিদ্ধান্ত নেন।

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন। এর পর থেকে দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। আওয়ামী লীগের নেতা–কর্মীদের পাশাপাশি বিভিন্ন থানা ও সংখ্যালঘু সম্প্রদায় আক্রমণের শিকার হয়েছে। এ ছাড়া রাতে ঢাকায় বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

সরকার পতনের পর বিভিন্ন থানায় হামলার ঘটনায় পুলিশ সদস্যরাও এর মধ্যে দায়িত্ব পালন থেকে বিরত ছিলেন। এর মধ্যে নতুন পুলিশ মহাপরিদর্শক হিসেবে মো. ময়নুল ইসলাম নিয়োগ পাওয়ার পর পুলিশ সদস্যদের আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে কাজে যোগ দিতে বলেছেন।

সেনাপ্রধানের সঙ্গে অন্যান্য বাহিনী প্রধানের এই বৈঠকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানার কার্যক্রম শুরু করার বিষয়েও আলোচনা হয়েছে বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

সেনাপ্রধানের সঙ্গে পুলিশ-র‌্যাব প্রধানের বৈঠকে যে সিদ্ধান্ত

আপডেট সময় : ০৭:৩৫:২০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪