শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

বাংলাদেশে আন্দোলনে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা পুনর্ব্যক্ত কানাডার।

  • আপডেট সময় : ০৩:৫৯:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪
  • ৮৬৩ বার পড়া হয়েছে

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, সাম্প্রতিক সপ্তাহে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, মৃত্যু, নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার এবং প্রাণঘাতি বল প্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছে কানাডা। আমরা ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের গভীর সমবেদনা পুনর্ব্যক্ত করছি।

মঙ্গলবার (৬ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান ঘটনায় দেওয়া এই বিবৃতিতে তিনি বলেন, এই উত্তরণের সময়, আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রক্রিয়া এবং আইনের শাসনকে সম্মান ও সমুন্নত রাখার জন্য সব পক্ষকে আহ্বান জানাই। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গ্রেপ্তার হওয়া সবাইকে যথাযথ প্রক্রিয়ায় বিচার এবং সংঘটিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটি পূর্ণ ও নিরপেক্ষ তদন্ত করা অত্যাবশ্যক।

‘গণতন্ত্র, অন্তর্ভুক্তিমূলক শাসন এবং আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ একটি দেশ হিসেবে কানাডা বাংলাদেশে একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বেসামরিক নেতৃত্বাধীন সরকারের দ্রুত ও শান্তিপূর্ণ প্রত্যাবর্তনের আহ্বান জানায়। আমরা বাংলাদেশের জনগণকে স্বাধীনতা ও গণতন্ত্রের মূলনীতির পাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই, এর ভিত্তিতে তাদের দেশ প্রতিষ্ঠিত হয়েছিল।

মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারসহ মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক শাসন এবং শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনের জন্য গুরুত্বপূর্ণ। এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে কানাডা।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশে আন্দোলনে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা পুনর্ব্যক্ত কানাডার।

আপডেট সময় : ০৩:৫৯:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪