শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

চুয়াডাঙ্গায় বিভিন্ন কোচিং সেন্টারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আকস্মিক অভিযান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৭:০০ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • ৮১৯ বার পড়া হয়েছে

এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টার চালু রাখায় চুয়াডাঙ্গা শহরের বেশ কয়েকটি কোচিং সেন্টার বন্ধ ও সতর্ক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার পর চুয়াডাঙ্গা শহরের কাঠপট্টি, কলেজ রোডসহ বিভিন্ন এলাকার কোচিং সেন্টারে আকস্মিক অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ।

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন। তবে এ নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চুয়াডাঙ্গা শহরের কিছু কোচিং সেন্টার চলছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ শহরের সিনেমা হলপাড়া, কলেজ পাড়া, কলেজ রোড, মুক্তিপাড়াসহ বেশ কয়েকটি স্থানে অভিযান চালান। এসময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে কয়েকটি কোচিং সেন্টার চালু পাওয়া যায়। তিনি কোচিং সেন্টার পরিচালকদের কোচিং বন্ধ করার নির্দেশনা দিয়ে সতর্ক করেন। এবং নিজে কোচিং সেন্টারগুলো বন্ধ করে আসেন।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কয়েকটি কোচিং সেন্টার খোলা ছিল। সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের সতর্ক করা হয়েছে। আমরা সরকারি নির্দেশনা বাস্তবায়নে তৎপর আছি। প্রশাসন নিয়মিত মনিটরিং করবে। পরবর্তীতে কোচিং সেন্টার চালু রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা বলেন, ‘অবাধে চুয়াডাঙ্গা শহরের কিছু কোচিং সেন্টার চলছিল, এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশনা দেওয়া হয়েছিল অভিযান চালানোর। তিনি অভিযান চালিয়ে কোচিং সেন্টারগুলো বন্ধ করেছেন। প্রশাসন সরকারি নির্দেশনা বাস্তবায়নে তৎপর। পরবর্তীতে নির্দেশনা না মানলে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

চুয়াডাঙ্গায় বিভিন্ন কোচিং সেন্টারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আকস্মিক অভিযান

আপডেট সময় : ০৮:১৭:০০ অপরাহ্ণ, শুক্রবার, ৫ জুলাই ২০২৪