শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শিবচরে এক্সপ্রেসওয়েতে তিন ট্রাকের সংঘর্ষ, আহত ৪

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৩৪:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • ৮৪০ বার পড়া হয়েছে

নীলকন্ঠ প্রতিবেদকঃ

মাদারীপুর জেলার শিবচরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ভাঙ্গাগামী লেনে মালবাহী তিনটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে। দুর্ঘটনায় এ পর্যন্ত চারজন আহত হবার খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে মহাসড়কের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে, সকালে ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এসময় পরপর তিনটি ট্রাকের পরস্পরের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দুমড়ে-মুচড়ে যায় ট্রাক। চালকসহ আহত হয় চারজন। তবে কোনো নিহতের খবর এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা
যানবাহন চলাচল বন্ধ থাকে একটি লেনে।

শিবচর হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান জানান, মহাসড়কের ভাঙ্গাগামী লেনে সকালে একটি ট্রাক বিকল হয়ে গেলে ট্রাকটি থামানো ছিল সড়কের পাশে। ওই ট্রাকের পেছনে এসে অপর আরেকটি ট্রাকের সংঘর্ষ হয় এবং তার পেছনেই আরেকটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে দুই ট্রাক চালক ও সহকারীসহ চারজন আহত হয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের খবর পাওয়া যায়নি। মহাসড়কে এখনো যানবাহন চলাচল করছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো সড়ক থেকে সরিয়ে নিলে সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

শিবচরে এক্সপ্রেসওয়েতে তিন ট্রাকের সংঘর্ষ, আহত ৪

আপডেট সময় : ০১:৩৪:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪