সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরল পায়রা বিদ্যুৎকেন্দ্র

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫০:৪৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • ৭৬৭ বার পড়া হয়েছে

নীলকন্ঠ ডেক্সঃ

পটুয়াখালীর পায়রা বিদ্যুৎকেন্দ্র আবার পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করেছে। এই কেন্দ্রের বন্ধ থাকা ৬২২ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট সোমবার (১ জুলাই) বিকেল ৪টা ৪০ মিনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।

এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। রক্ষণাবেক্ষণের জন্য গত ২৫ জুন থেকে ইউনিটটি বন্ধ ছিল।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা এক হাজার ২৪৪ মেগাওয়াট। পুরো ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ায় লোডশেডিং কমবে বলে আশা সংশ্লিষ্টদের।

বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে গঠিত বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (বিসিপিসি) পটুয়াখালীর পায়রায় এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে। বিদ্যুৎকেন্দ্রটির মালিকানায় বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির (এনডব্লিউপিজিসিএল) এবং চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সমান অংশীদারিত্ব রয়েছে। এ কেন্দ্রের কয়লা আসে ইন্দোনেশিয়া থেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরল পায়রা বিদ্যুৎকেন্দ্র

আপডেট সময় : ০৯:৫০:৪৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪