শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ডিভোর্সের একদিন পরেই গৃহবধূর আত্মহত্যা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪৩:৫৪ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুন ২০২৪
  • ৮৪১ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে ডিভোর্সের একদিন পরেই এক গৃহবধূ গলায়  ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১২ টার সময় উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে।
ওই ইউনিয়নের চেয়ারম্যান মো: হাবিলুর রহমান হাবিব ঘটনাস্থলে থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গুড়মা গ্রামের মুঞ্জিল হকের ছেলে রাসেল হোসেনের (২২) সাথে প্রতিবেশী  শহিদুল ইসলামের মেয়ে পূর্ণিমা খাতুনের (১৮)  প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর আগে তারা পরিবারের অসম্মতিতে বিয়েও করেন। এ নিয়ে উভয় পরিবারের মাঝে  অশান্তি লেগেই ছিল। প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। এ কারণে নিরুপায় হয়ে ২৫ জুন রাতে, গ্রামের লোকজন  উভয় পরিবারের সম্মতিতে এক সালিশ বৈঠকে বসেন।
সেখানে ছেলে মেয়ের অসম্মতি থাকার পর মাত্র দেড় লাখ টাকায় তাদের কে খোলা তালাক করানো হয়।
পরে আজ পূর্ণিমা খাতুন তার বাবার বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো. নজরুল  ইসলাম বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের  জন্য শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

সিরাজগঞ্জে ডিভোর্সের একদিন পরেই গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় : ০৬:৪৩:৫৪ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুন ২০২৪