সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

জীবননগরে দুটি প্রতিষ্ঠানে ২২ হাজার টাকা জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০২:২৫ পূর্বাহ্ণ, বুধবার, ৫ জুন ২০২৪
  • ৮১৫ বার পড়া হয়েছে

নীলকন্ঠ প্রতিবেদক:

জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জীবননগর পৌর শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর পৌর শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানে হোটেল, গ্রোসারিসপ সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় বাসস্ট্যান্ড মোড়ে মেসার্স বাঘাট মিষ্টি বাড়ি হোটেল নামক প্রতিষ্ঠানে তদারকিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, খাবারে নিষিদ্ধ ও ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল লবন ব্যবহার, কর্মচারী কারোরই নাই কোন স্বাস্থ্যবিধি, মিষ্টির প্যাকেটে ওজন বৃদ্ধি করে ভোক্তাদের ঠকানোসহ নানা অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: আমিনুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৬ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অস্বাস্থ্যকর খাবার ও ক্ষতিকর দ্রব্যগুলো বিনষ্ট করা হয়। পরবর্তীতে মেসার্স মইনুর স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকরভাবে মানুষ ও পশুপাখির খাবার একই সাথে রেখে বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়।

এসমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: মইনুর রহমানকে ৩৮ ও ৫১ ধারায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে যথাযথভাবে আইন মেনে ব্যবসা পরিচালনার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়। ২টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে মোট ২২হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সহযোগিতায় ছিলেন এস আই বাবুল এর নেতৃত্বে জীবননগর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কমকতা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

জীবননগরে দুটি প্রতিষ্ঠানে ২২ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১১:০২:২৫ পূর্বাহ্ণ, বুধবার, ৫ জুন ২০২৪