বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরাজিত প্রার্থীর কর্মীর ওপর হামলা আটক-দুই

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২৩:৫৬ পূর্বাহ্ণ, শনিবার, ১১ মে ২০২৪
  • ৭৬৪ বার পড়া হয়েছে

নীলকণ্ঠ প্রতিবেদক :

জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী এস কে লিটনের কর্মী মো. শাহেদ হোসেনের (২৮) ওপর বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে দুই হামলাকারীকে আটক করেছে পুলিশ। এর আগে বেলা ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আটক দুজন হলেন- মশিয়ার রহমান ও তাঁর ছেলে মো. সাগর হোসেন।

জানা গেছে, জীবননগর পৌরসভাধীন ৩ নম্বর ওয়ার্ডের গোপালনগর গ্রামের হাতেম আলীর ছেলে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী এস কে লিটনের ভোট করেছিলেন। ভোট পরাজিত হন তিনি। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে লিটনের কর্মী শাহেদের সঙ্গে বিজয়ী চেয়ারম্যান মো. হাফিজুর রহমানের সমর্থক একই এলাকার মো. মশিয়ার রহমানের ছেলে মো. সাগর হোসেন, তাঁর ছোট ভাই জীবন হোসেন ও সেলিম হোসেনের ছেলে মো. জিহাদ হোসেনের কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে কাঠের খড়ি দিয়ে সাহেদের মাথায় আঘাত করেন তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখারকার কর্তবরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

পরাজিত প্রার্থীর কর্মীর ওপর হামলা আটক-দুই

আপডেট সময় : ১১:২৩:৫৬ পূর্বাহ্ণ, শনিবার, ১১ মে ২০২৪