রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

রাত পোহালেই গাইবান্ধা ৫ আসনের উপ-নির্বাচন

  • amzad khan
  • আপডেট সময় : ০৯:৩৯:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • ৮৪৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি: মোঃ বায়েজিদ-

আগামীকাল বুধবার(১২ অক্টোবর) গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম মেশিন সহ অন্যান্য নির্বাচনী সরঞ্চামাদী। এবারই প্রথম গাইবান্ধায় কোন নির্বাচনী এলাকার সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। অধিক নিরাপত্তা এবং যেকোন অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে প্রতিটি ভোট কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

সাঘাটা ও ফুলছড়ি দুই উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। দুই উপজেলার ১৫৪টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হবে। সাঘাটা উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ২৫ হাজার ৭০ জন এবং ফূলছড়ি উপজেলায় ভোটার ১ লক্ষ ১৪ হাজার ৬ শত ৭৬ জন। মোট ৩ লক্ষ ৩৯ হাজার ৭ শত ৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিল্পধারা ও দুই স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

রাত পোহালেই গাইবান্ধা ৫ আসনের উপ-নির্বাচন

আপডেট সময় : ০৯:৩৯:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২