শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য চুরির আশঙ্কা

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৪৪:২০ অপরাহ্ণ, শনিবার, ৮ অক্টোবর ২০২২
  • ৯২১ বার পড়া হয়েছে

১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর লগইন তথ্য চুরি হতে পারে বলে জানিয়েছে মেটা। গত শুক্রবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

তারা বলছে, অ্যাপল এবং গুগলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা কিছু অ্যাপের নিরাপত্তাজনিত সমস্যার কারণে ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চুরি হয়ে থাকতে পারে।

মেটা জানিয়েছে, তারা এই বছর অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৪০০টিরও বেশি ম্যালওয়্যার অ্যাপ শনাক্ত করেছে। অ্যাপগুলো ইন্টারনেট ব্যবহারকারীদের লগইন তথ্য চুরি করে। এই ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলো সরানোর জন্য অ্যাপল এবং গুগলকে জানানো হয়েছে।

ফেসবুক বলেছে, ফটো এডিটর, মোবাইল গেম বা হেলথ ট্র্যাকার অ্যাপগুলো মূলত তথ্য চুরি করে। অ্যাপল বলেছে, সমস্যাযুক্ত ৪০০টি অ্যাপের মধ্যে ৪৫টি অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে অ্যালফাবেটের একজন মুখপাত্র বলেছেন, গুগল সব ক্ষতিকারক অ্যাপ সরিয়ে দিয়েছে স্টোর থেকে।মেটার গ্লোবাল থ্রেট ডিসরাপশনের পরিচালক ডেভিড অ্যাগ্রানোভিচ বলেছেন, সাইবার অপরাধীরা জানেন যে এ ধরনের অ্যাপগুলো কতটা জনপ্রিয়। তারা তাই এ ধরনের থিম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্টের তথ্য চুরি করে।

মেটা বলেছে, তারা ব্যবহারকারীদের এ বিষয়ে পরামর্শ দেবে এবং সমস্যাযুক্ত অ্যাপগুলো চিহ্নিত করতে সহায়তা করবে যেগুলো ফেসবুক কিংবা অন্য কোনো অ্যাপের তথ্য চায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য চুরির আশঙ্কা

আপডেট সময় : ০৩:৪৪:২০ অপরাহ্ণ, শনিবার, ৮ অক্টোবর ২০২২