মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

মাদকসহ সাতক্ষীরা শহরের চিহ্নিত চোরাকারবারি আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০৪:০১ অপরাহ্ণ, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
  • ৯৭৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি, 

সাতক্ষীরা শহরে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) রাত ৯টার দিকে সেনাবাহিনীর সাতক্ষীরা সদর ক্যাম্প এ অভিযান পরিচালিত করে তাকে আটক করে।

আটককৃতের নাম এমএম রবিউল ইসলাম (৬০)। সে সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।

অভিযানে আটক রবিউলের বাসা থেকে ২০ বোতল ফেন্সিডিল, ২০ পিস ইয়াবা, ৬০টি অবৈধ ভারতীয় ট্যাবলেট (গ্লিসিফেজ-৫০০), ১০ প্যাকেট রয়েল সিগারেট, নগদ ৬৯,০২৫ টাকা, দুই হাজার ভারতীয় রুপি, দুটি মোবাইল ফোন, আটটি সিমকার্ড, একটি পাসপোর্টসহ অসংখ্য মাদক সেবনের কলকি, লাইটার ও ফয়েল পেপার উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, আটক রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন অতীতে সাতক্ষীরা সদরের কাঠিয়া এলাকায় পতিতাবৃত্তির উদ্দেশ্যে অবৈধ আবাসিক হোটেল পরিচালনা করতেন এবং একই সঙ্গে ফেন্সিডিল ব্যবসা চালাতেন। তার বিরুদ্ধে ২০২২ সাল থেকে মাদক সম্পর্কিত দুটি মামলা চলমান রয়েছে।

পরে আটক আসামিকে জব্দকৃত মাদকদ্রব্যসহ রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল হক জানান, আটক আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

মাদকসহ সাতক্ষীরা শহরের চিহ্নিত চোরাকারবারি আটক

আপডেট সময় : ০৭:০৪:০১ অপরাহ্ণ, রবিবার, ১৭ আগস্ট ২০২৫